৩ মার্চ, ২০২৬ | ১৮ ফাল্গুন, ১৪৩২ | ১৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

হাড্ডাহাড্ডি লড়াই শেষে ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে হিলারির ফোন

162b3eecd7d2edf74dd1c7624c6c2583-5822074f4bdf5হাড্ডাহাড্ডি লড়াই শেষে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

ফল প্রকাশের পর কিছুক্ষণের মধ্যেই নতুন প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানিয়ে ফোন করেছেন অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটন।

এনবিসি ও সিএনএন জানিয়েছে বুধবার সকালে হোয়াইট হাউজের উত্তরাধিকার হিসেবে ট্রাম্পকে মেনে নিয়ে ফোন করেছেন হিলারি।

এসময় হিলারি আগামী দিনে আমেরিকাকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নেয়ার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানান।

প্রেসিডেন্ট হওয়ার পর সমর্থকদের উদ্দেশে দেয়া বক্তব্যেও ট্রাম্প হিলারির ফোনকলের কথা উল্লেখ করে তাকে ধন্যবাদ জানান।

এদিকে হিলারির ক্যাম্পেইন চেয়ারম্যান জন পোডেস্টা সমর্থকদের বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, বুধবার মার্কিন নির্বাচনের ভোট গণনা শেষে প্রাপ্ত প্রাথমিক ফলাফলে দেখা গেছে ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের ২৭৬টি পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং হিলারি পেয়েছেন ২১৮টি ভোট।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।