১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪ ফাল্গুন, ১৪৩২ | ২৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

হাইওয়ে পুলিশের অভিযানে মরিচ্যার সাজ্জাদের ‘চকলেটের প্যাকেটে’ মিলল ইয়াবা

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজারের রামুতে চকলেটের প্যাকেটে অভিনব কায়দায় লুকিয়ে ইয়াবা পাচারকালে এক যুবককে আটক করেছে রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ। এসময় ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গতকাল ২৩ আগস্ট (বুধবার) সন্ধ্যা সাড়ে ৬টায় রামু ক্রসিং হাইওয়ে থানার এএসআই সরুপ চক্রবর্তী উপজেলার খুনিয়া পালং ইউপিস্থ তুলাবাগান রামুক্রসিং হাইওয়ে থানার সামনেই এ অভিযান পরিচালনা করেন।
বিষয়টি নিশ্চিত করে রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, বুধবার বিকেলে খবর আসে উখিয়া থেকে কক্সবাজারে একটি মাদকের চালান পাচার হচ্ছে। এ খবরের ভিত্তিতে রামু ক্রসিং হাইওয়ে থানার চৌকস টিম কক্সবাজার -টেকনাফ আঞ্চলিক মহাসড়কের বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে কক্সবাজারমুখী অনটেষ্ট সিএনজিতে যাত্রীসেজে যাওয়া যুবককে সন্দেহ হলে তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে চকলেটের প্যাকেটে বিশেষ কায়দায় লুকানো ৫ হাজার ইয়াবা উদ্ধার করে। এসময় ওই যুবককে আটক করা হয়।
আটক যুবক উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা হালুকিয়া গ্রামের আহমদ কবিরের ছেলে মো. সাজ্জাদ (১৯)।

ওসি আরও বলেন, আটককৃত যুবকের বিরুদ্ধে রামু থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।
তিনি আরও বলেন, হাইওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।