২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২ | ৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

হলদিয়া ইউনিয়ন ছাত্রলীগের আনন্দ মিছিল

কনক বড়ুয়া,(নিউজরুম এডিটর): বিশ্বের ঐতিহাসিক প্রামাণ্য দলিল (ওয়ার্ল্ডস ডক্যুমেন্টরি হেরিটেজ) হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় আনন্দ মিছিল করেছে হলদিয়া পালং ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রলীগ।

শনিবার (১১ নভেম্বর) বিকেলে হলদিয়া পালং ১নং ওয়ার্ড শাখা ছাত্রলীগের আয়োজনে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয়ে মরিচ্যা বাজারের উত্তর ও দক্ষিন মাথায় শোডাউন দিয়ে হলদিয়া রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।

এসময় হলদিয়া পালং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের আদেশে ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের নেতৃত্বে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট ফরিদুল আলম, হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, হলদিয়া পালং ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নজির আহমদ, হলদিয়া পালং ইউনিয়নের কৃষক লীগের সভাপতি জয়নাল উদ্দিন বাবুল, হলদিয়া পালং ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন ডন, হলদিয়া পালং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রায়হান, সাধারন সম্পাদক আরমান হোসেন কাজল, যুবনেতা শেখ জামাল, ছাত্রনেতা মহি উদ্দীন খান মহিসহ ছাত্রলীগের কর্মী-সমর্থকরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।