৮ এপ্রিল, ২০২৬ | ২৫ চৈত্র, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার

হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক

বিশেষ প্রতিবেদকঃ

কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাগলির বিল গ্রামে ইয়াবা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয় শাহ আলমের ছেলে ইয়াবা ব্যবসায়ী ইমরানের ২০ হাজার পিস ইয়াবা তিন যুবক লুট করে উধাও হয়ে গেছে। অভিযুক্ত তিন যুবক হলেন রামুর খুনিয়া পালংয়ের রিজভী,হলদিয়া পালংয়ের ইমরুল ও তার অপর সহযোগী বাবু।

গত ১৩ই সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যায় রামুর খুনিয়া পালং ইউনিয়নের রাবেতা এলাকায় এ ঘটনা ঘটে। অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে ইমরান ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তার নেতৃত্বে ৫ থেকে ১০ জনের একটি সিন্ডিকেট এলাকায় সক্রিয় রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সেদিন সন্ধ্যায় ইমরান একটি ইজিবাইক (মিনি টমটম) নিয়ে ২০ হাজার পিস ইয়াবা বহন করে রাবার ড্রাম এলাকা হয়ে খুনিয়া পালংয়ের রাবেতা এলাকায় পৌঁছান। সেখানে তিন যুবক ইয়াবার চালান লুট করে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এলাকাবাসীর অভিযোগ, ইমরান তরুণ ও উঠতি বয়সী ছেলেদের ব্যবহার করে ইয়াবা বহন করান। এর মাধ্যমে এলাকায় মাদকের এক ভয়াবহ নেটওয়ার্ক তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত এ ইয়াবা সিন্ডিকেট ভেঙে দিয়ে জড়িতদের আইনের আওতায় আনা হোক।

এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক জানান, ইয়াবার চালান উদ্ধারে অভিযান চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এই প্রসঙ্গে অভিযুক্ত ইমরানের সাথে কয়েকদফা যোগাযোগের চেষ্টা করে তাকে না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। ##

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।