মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

হলদিয়ার দুই মাদক সম্রাট সালাউদ্দিন ও মাহমুদুল হক অধরা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ মাদকের বিরুদ্ধে সরকারের জিরো ট্রলারেন্স হলেও অধরা থেকে গেছে উখিয়া উপজেলার হলদিয়াপালং এলাকার মাদক সম্রাট দুই সহোদর সালাউদ্দিন ও মাহমুদুল হক। এক সময়ের খেটে খাওয়া নুরুল হুদার দুই ছেলে বর্তমানে গাড়ি, বাড়ি নদগ টাকা, জমিজমাসহ হাজার কোটি টাকার মালিক।

স্থানীয় এলাকাবাসির দাবি, সালাউদ্দিন, মাহমুদুল হক দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসলেও স্থানীয় পুলিশ বিভাগের আচড় লাগেনি। যার ফলে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে দুই সহোদর। স্থানীয়দের অভিযোগ, ইয়াবা ব্যবসার পাশাপাশি তাদের বাড়িতে প্রতিদিন সেবনের আসরও বসে। যার ফলে স্থানীয় অনেক যুব সমাজ মাদকের ছোবলে পতিত হচ্ছে।
একশ্রেনীর অসাধু পুলিশ সাথে সংখ্যতা থাকায় দিন দিন এই দুই সহোদর বেপরোয়া হয়ে উঠেছে।
বর্তমানে ইয়াবার টাকায় দুই সহোদর মাইক্রো, এলাকায় ধানি জমি ক্রয় করেছে কোটি টাকার।

দৃষ্টি আকর্ষন করা হলে উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, পুলিশ ইতিমধ্যে দুই সহোদরকে ধরতে কয়েকদফা অভিযান চালিয়েছে।
নিশ্চয় সহসাই তাদেরকে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন