১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪ ফাল্গুন, ১৪৩২ | ২৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

হলদিয়ার মরিচ্যায় মানুষের উপচে পড়া ভিড়; মানা হচ্ছেনা সামাজিক দূরত্ব

বিশেষ প্রতিনিধি ; পারভেজ হোসেন নোওসাদ

করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে জনগনকে নিরাপদ রাখতে দেশ ও দেশের মানুষের কল্যাণে সরকারের যে উদ্দ্যেগ তা যদি সাধারণ জনগন সচেতন হয়ে পালন করে তাহলে মরণঘাতী করোনাকে পুরোপুরি না হলেও আংশিকভাবে জয় করা সম্ভব।

সরকারি আদেশ পালনে জনগনকে সচেতন করতে ও সুস্থ্য রাখতে বাংলাদেশের সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে মাঠে, ঘাটে, শহরে কিংবা সারা দেশে কর্তব্য পালন করে যাচ্ছেন তা সত্যিই প্রশংসার দাবিদার।

উখিয়া উপজেলার হলদিয়া ইউনিয়নের ব্যাস্ততম মরিচ্যা বাজারে কাপড় ব্যবসায়ি থেকে শুরু করে অন্যান্য ব্যবসায়িরা মানছেনা সরকারি আদেশ। বেপরোয়া ভাবে সব রকমের দোকানপাট খোলে রমরমাট ব্যবসা চালিয়ে যাচ্ছে। এর ফলে মানুষের ভির বাড়তেছে অন্যদিকে বিভিন্ন জায়গা থেকে মানুষের আগমন ঘটেছে।

সাধারণ জনগনকে নিরাপদ রাখতে গিয়ে প্রাণ দিতে হচ্ছে পুলিশের, দিনদিন আক্রান্ত হচ্ছে শত শত পুলিশ। এসব দেখেও সচেতন তো দূরের কথা অনেকের কাছে তা গল্প কাহিনী আর কফি হাউসের আড্ডায় পরিণত হয়েছে। মনে হয় তাদের কাছে এসব কিছুই না।

যার ফলে অনেকে সরকারি আদেশ অমান্য করে সামাজিক দূরত্ব না মেনেই চালিয়ে যাচ্ছে ব্যাবসা বাণিজ্য। ঈদ উপলক্ষে সরকার লকডাউন শিথিল করলেও কঠোরভাবে বলা হয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা। কিন্তূ সরেজমিনে গিয়ে দেখা যায় তার উল্টো চিত্র। প্রশাসনের উপস্থিতি টের পেলেই একটু সচেতনতা দেখা দিলেও প্রশাসন চলে গেলে আগের চিত্র।

এতে করে করোনা সংক্রমণের আতংকে দিন কাটাচ্ছেন মরিচ্যার সচেতন মানুষেরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।