মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিএনপির মনোনয়ন পেতে বেলাল উদ্দিন খোকার দৌড়ঝাঁপ

শেয়ার করুন

আগামী মার্চে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির পক্ষ থেকে দলীয় মনোনয়ন পেতে সাবেক উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন খোকা দৌড়ঝাঁপ শুরু করেছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন।

বিএনপির স্থানীয় সূত্র জানায়, উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়ন বিএনপির দুর্গ নামে খ্যাত। হলদিয়া পালং ইউনিয়নের মানুষ বিএনপিকে ভালোবাসে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে এখানে বিএনপির মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বলেন বেলাল উদ্দিন খোকা একজন তৃণমূল রাজনীতিবিদ এবং দক্ষ সংগঠক। আগামী ইউপি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন যদি থাকে দেওয়া হয় আশা করি সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সেই ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হবে।

শেয়ার করুন