৪ জুন, ২০২৬ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৭ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

হলদিয়াপালংয়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ডাক্তার নাসির উদ্দিন চৌধুরী গণসংযোগ


নিজস্ব প্রতিবেদক:

উখিয়া উপজেলায় আগামী ১১ নভেম্বর ইউপি নির্বাচনে হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ডাক্তার নাসির উদ্দিন চৌধুরী গণসংযোগ শুরু করেছেন।

শুক্রবার জুমার নামাযের পরে পূর্ব মরিচ্যা কাঠালিয়া ও মরিচ্যা বাজারসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় তিনি গণসংযোগ করেন।

এ সময় উখিয়া উপজেলা ট্রাক মালিক সমিতির সহ সভাপতি রহমত উল্লাহ ও কাঠালিয়া জামে মসজিদের ইমাম মাওলানা বদিউর রহমানসহ স্থানীয় নেতা-কর্মীরা তার সঙ্গে ছিলেন।

এসময় চেয়ারম্যান প্রার্থী ডাক্তার নাসির উদ্দিন চৌধুরী বলেন, আগামী ইউপি নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকার উন্নয়ন ও নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকতে কাজ করতে চাচ্ছি। দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি নির্বাচন করবো। আর এখানে যদি দলীয় মনোনয়ন না হয় তাহলেও আমি প্রার্থী হবো। সকলের দোয়া ও আশীর্বাদ থাকলে আমি আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হবো বলে আশা করি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।