১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

হলদিয়াপালংয়ে স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন কাউন্সিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ হলদিয়া পালং ইউনিয়ন শাখার সম্মেলন ও কাউন্সিল অধিবেশন-২২ বুধবার মরিচ্যা বাজারস্থ জিএমএস কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে। বিকাল তিনটায় কমিউনিটি সেন্টারের সামনে জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন-২২।

হলদিয়া পালং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আনোয়ার সিকদারের সভাপতিত্বে, সদস্য সচিব বেলাল উদ্দিন ভুট্টোর সঞ্চালনায় সম্মেলনের প্রথম অধিবেশন উদ্বোধন করেন উখিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অধ্যাপক হেলাল উদ্দিন চৌধুরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রহিম উদ্দিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক স্বপন শর্মা রনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি বকতিয়ার আলম চৌধুরী, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রুস্তম আলী চৌধুরী, কক্সবাজার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম মাহবুব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ জামাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নুর মোহাম্মদ শেখর, নুরুল কবির নুরু, রাজাপালং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন জয়, যুগ্ম আহ্বায়ক নেজাম উদ্দিন, পালংখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক সহ অনেকে।

দ্বিতীয় পর্ব কাউন্সিল অধিবেশন সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অধ্যাপক হেলাল উদ্দিন চৌধুরী, সঞ্চালনা করেন উখিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক স্বপন শর্মা রনি।
কাউন্সিলরদের সমর্থনে টানা তৃতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন আনোয়ারউল ইসলাম সিকদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সায়েদ মোহাম্মদ নোবেল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।