৩ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী

হরতাল সমর্থনে কক্সবাজার শহর জামায়াতের বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে নেতৃবৃন্দ

11032143_655811377881413_1670772904_o
কক্সবাজারসহ দেশব্যাপি জামায়াত-শিবির নেতা-কর্মীদের মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদ এবং ২০ দল ঘোষিত, অবরোধ-হরতাল কর্মসূচির সমর্থনে বিশাল বিক্ষোভ মিছিল করে কক্সবাজার শহর জামায়াত।
৯ মার্চ সোমবার শহর জামায়াত-শিবির নেতৃবৃন্দের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলোত্তর সমাবেশে বক্তাগণ বলেন, পর্যটন নগরী কক্সবাজারের পর্যটন শিল্পের স্বার্থ বিবেচনা করে জামায়াত-শিবিরসহ ২০ দলীয় জোট তাদের অবরোধ-হরতাল কর্মসূচিকে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ ভাবে পালন করলেও। পুলিশ প্রশাসন সম্পুর্ণ উস্কানী মূলক ভাবে একের পর এক জামায়াত-শিবির নেতা-কর্মীদের মিথ্যা মামলা ও অন্যায় ভাবে গ্রেফতার করে চলেছে। দেশের অন্যান্য স্থানের তুলনায় কক্সবাজার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পুর্ণ শান্ত থাকলেও প্রশাসন কোন উদ্দেশ্যে, জামায়াত-শিবির নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা-গ্রেফতার ও গণতান্ত্রিক কর্মসূচি পালনে বাধা দান করছে, তা আমাদের বোধগম্য নয়। নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারন করে বলেন এভাবে নির্বিচারে গ্রেফতার-মামলা, মিছিল-সমাবেশের মত শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিতে গিয়ে জেলায় স্বাভাবিক শান্তি-শৃঙ্খলা পরিস্থিতির বিঘœ ঘটলে তার জন্য প্রশাসনকেই দায় নিতে হবে।
অবিলম্বে জামায়াত-শিবির নেতা-কর্মীদের মুক্তি এবং গ্রেফতার ও হয়রানী বন্ধের দাবী জানান নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।