৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

হরতালেও চলবে এসএসসি পরীক্ষা

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বামদলগুলোর মঙ্গলবারের ডাকা হরতালেও চলবে এসএসসি পরীক্ষা। সোমবার দুপুরে ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মাহাবুবুর রহমান এ তথ্য জানিয়েছেন। পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তথ্যমতে, মঙ্গলবার এসএসসির জীববিজ্ঞান (তত্ত্বীয়) ও অর্থনীতি। মাদরাসার পৌরনীতি ও নাগরিকতা, কৃষিশিক্ষা, গার্হস্থ অর্থনীতি ও মানবিক ও উর্দু, ফার্সি এবং কম্পিউটার শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঢাকা বোর্ড চেয়ারম্যান ড. মাহাবুবুর রহমান বলেন, পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকায় আগামীকাল মঙ্গলবারের পরীক্ষা যথাসময়ে পরীক্ষার আয়োজন করা হবে।

পরীক্ষাকেন্দ্রে আসতে পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয় সে কারণে তিনি সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন।

অন্যদিকে, গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৮ ফেব্রুয়ারি রাজধানীতে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা হরতাল ডেকেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

শুক্রবার দুপুরে এক বিবৃতিতে গ্যাসের দাম বৃদ্ধিকে গণবিরোধী উল্লেখ করে সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এবং বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এ হরতালের ডাক দেন।

এ হরতালে সমর্থন দিয়েছে বিএনপি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।