২৬ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

হরতালকে ভোতা বানিয়েছে বিএনপি-জামায়াত : ওবায়দুল কাদের


বিশেষ প্রতিবেদকঃ গণতান্ত্রিক অধিকার আদায়ের রাজনৈতিক হাতিয়ার হরতালকে জামায়াত-বিএনপি ভোতা বানিয়েছে মন্তব্য করে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, যুদ্ধাপরাধীদের দল আহুত হরতাল জনগণ প্রত্যাখান করেছে। যারা হরতাল ডেকেছে তারা নিজেরাই ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখছে। কোথাও কোন পিকেটার নেই। হরতালের চিহ্ন মাত্র নেই। বিএনপি-জামায়েতরা এখন আদালতের রায়ের বিরুদ্ধেও হরতাল ডাকে বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারে ৪ কোটি ৩২লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য সড়ক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনকালে মন্ত্রী এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, হরতাল নামের অধিকার আদায়ের গণতান্ত্রিক হাতিয়ারকে অপপ্রয়োগ করতে করতে বোতা বানিয়ে দিয়েছে তারা। তাই তাদের ডাকে জনগণ আর ছাড়া দেয় না।

এসময় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক সুজিত রায় নন্দি, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়–য়া, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধরণ সম্পাদক মুজিবুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সড়ক ভবন উদ্বোধন শেষে মন্ত্রী সফরসঙ্গীদের নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানে চলমান কার্যক্রম পর্যবেক্ষণ করে আশ্রিতদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।