১৬ জুলাই, ২০২৬ | ১ শ্রাবণ, ১৪৩৩ | ১ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

হতদরিদ্রদের মানবিক সহায়তায় হাত বাড়িয়ে দিল ১৬ এপিবিএন

ইমাম খাইর, কক্সবাজার।। বিশ্ব কাবুকরা করোনা ভাইরাসের কারণে জীবনযাত্রা অচল। ঘরবন্দী মানুষ। লকডাউন কক্সবাজার জেলা। নিম্নমধ্য পরিবারের করুণ দশা শুরু হয়েছে।
ঠিক এমন সময়ে কক্সবাজারের অন্যতম পর্যটন এলাকা রামুর দরিয়া নগরে ১৫০ হতদরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, দুধ, তেল, পেঁয়াজ, চিনি, ইত্যাদি খাবার সামগ্রী বিতরণ করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে খাদ্য সামগ্রী বিতরণকালে ১৬ এপিবিএনের কমান্ডার (এসপি) মোহাম্মদ হেমায়েতুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
করোনার এই দুর্যোগে যখন অভাব-অনটন ঘিরে ধরেছে, ঠিক এই সময়ে হাতে খাবার সামগ্রী পেয়ে সন্তুষ্টির কথা জানিয়েছে হতদরিদ্র মানুষগুলো।
দুর্দিনে খাদ্য সামগ্রী পেয়ে স্থানীয় সত্তরোর্ধ্ব বয়স্ক সালেহ আহমদ জানান, করোনা ভাইরাসের আতঙ্কের কারণে তার পরিবারের কোনো সদস্য কর্মে বের হতে পারছে না। নিজেও খুব আতঙ্কের মধ্যে আছেন। তাদের পরিবারের কঠিন সময়ে এ পর্যন্ত কেউ ত্রাণ নিয়ে যায় নি। একমাত্র খোঁজ নিয়েছে ১৬ এপিবিএন।
দরিয়া নগর এলাকায় ১৬ এপিবিএন যাত্রার মাসখানেকের মধ্যেই এই মানবিক কর্মতৎপরতায় স্থানীয় বাসিন্দাদের মাঝে আশার সঞ্চার হয়েছে। সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া জানিয়েছে এলাকাবাসী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।