মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

সড়ক দুর্ঘটনায় চকরিয়ার দুই মোটরসাইকেল আরোহী নিহত

শেয়ার করুন

ছোটন কান্তি নাথঃ

দোকান বন্ধ করে মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে লাশ হলেন কক্সবাজারের চকরিয়ার হারবাং ইউনিয়নের নাথপাড়ার দুই যুবক। সোমবার দিবাগত রাত বারোটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আজিজনগরের কাছে নূর আয়েশার টেক নামক এলাকায় তেলবাহী ভাউচারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তারা নিহত হন।
খবর পেয়ে মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশ নিহত দুইজনের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এ সময় জব্দ করা হয় দুর্ঘটনায় পতিত তেলবাহী ভউচার ও মোটর সাইকেলটি।
নিহতরা হলেন চকরিয়ার হারবাং ইউনিয়নের সাতনম্বর ওয়ার্ডের নাথপাড়ার রায়মোহন নাথের পুত্র শয়ন নাথ (২৫) ও ক্ষীরমোহন নাথের পুত্র শিপন নাথ (৩২)।
হারবাং নাথপাড়ার বাসিন্দা শিক্ষক উজ্জ্বল নাথ জানান, লোহাগাড়ার চুনতি স্টেশনে দর্জির দোকান বন্ধ করে দুইজন মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন রাতে। পথিমধ্যে তারা দুর্ঘটনার শিকার হন। মর্মান্তিকভাবে দুই যুবকের মৃত্যুতে দুই পরিবারসহ পুরো পাড়ায় শোকের ছায়া নেমেছে।
মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ওসি ইন্সপেক্টর মো. আনিছুর রহমান জানান, চট্টগ্রামমুখী তেলবাহী ভউচারের (চট্টমেট্রো-চ-৪১-০০৫৭) চাপায় ঘটনাস্থলেই নিহত হন বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল (কুমিল্লা-হ-১৩-৮৫০২) আরোহী দুইজন। তাদের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে রাখা হয়েছে।
আনিছুর রহমান জানান, এ ব্যাপারে আইনগত পদক্ষেপ শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জব্দ করা হয়েছে দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি।

শেয়ার করুন