১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

সৎ সরকারি কর্মীরা মাসিক বেতনের সমপরিমাণ অর্থ পুরস্কার পাবেন

সৎ ও কর্মনিষ্ঠ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবছর এক মাসের বেতন ভাতার সমপরিমাণ অর্থ পুরস্কার দেওয়া হবে। প্রতিবছর সরকারি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের কর্মতৎপরতা ও আচরণ পর্যবেক্ষণ করে তাদের বাছাই করা হবে। প্রধানমন্ত্রী ইতিমধ্যে এ বিষয়ে একটি নীতিমালা অনুমোদন করেছেন।

মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল শুক্রবার শুদ্ধাচারবিষয়ক অবহিতকরণ সভায় এই তথ্য দিয়েছেন মন্ত্রিপরিষদ সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব এন এম জিয়াউল আলম। মন্ত্রিপরিষদ বিভাগের সহযোগিতায় মাগুরা জেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (সংস্কার) সোলতান আহমেদ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের সিনিয়র সহকারী সচিব সাদিয়া আরেফিন। আরো বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুণ্ডু, পুলিশ সুপার মুনিবুর রহমান। কর্মশালায় জেলার বিভিন্ন বিভাগ ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, এনজিও প্রধান ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।