১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

স্মার্ট কার্ড নিতে চোখের আইরিশ ও আঙুলের ছাপ লাগবেই

স্মার্ট কার্ড নিতে নাগরিকের চোখের আইরিশ ও দশ আঙুলের ছাপ বাদ দেওয়া সংক্রান্ত নির্বাচন কমিশন সচিবালয়ের দেওয়া প্রস্তাব নাকচ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত বৃহস্পতিবার ইসি সচিবালয় ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি) চোখের আইরিশ ও দশ আঙুলের ছাপ ছাড়াই স্মার্ট কার্ড বিতরণের প্রস্তাব করে। কিন্তু মঙ্গলবার কমিশন সভায় ওই প্রস্তাব নাকচ করে দেওয়া হয়। ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহ এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, ‘৩১ ডিসেম্বরের মধ্যে চোখের আইরিশ ও দশ আঙুলের ছাপ ছাড়ায় স্মার্ড কার্ড বিতরণ করার প্রস্তাব আমি ও এনআইডির উইং কমিশন বৈঠকে উপস্থাপন করি। দ্রুত স্মার্ট কার্ড বিতরণ করতে এ প্রস্তাব দেওয়া হলেও কমিশন বৈঠকে তা বাতিল করা হয়।’

এর আগে বৃহস্পতিবার ইসি সচিব জানিয়েছিলেন, প্রকল্পের নির্ধারিত মেয়াদে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শেষ করতে চোখের আইরিশ ও দশ আঙুলের ছাপ বাদ দেওয়ার পক্ষে ইসি সচিবালয়। এছাড়া মামলার জটিলতার কারণেও আইরিশ ও দশ আঙুলের ছাপ সংক্রান্ত মেশিন শিগগিরই কেনা সম্ভব হচ্ছে না। এ জন্য আইরিশ ও দশ আঙুলের ছাপ ছাড়াই আগামীতে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। কারণ ডিসেম্বরের মধ্যে কার্ড বিতরণের কথা রয়েছে। আইরিশ ও দশ আঙুলের ছাপ নিয়ে স্মার্ট কার্ড বিতরণ করতে গেলে ওই সময়ের মধ্যে তা সম্ভব হবে না।

উল্লেখ্য, চোখের আইরিশ ও দশ আঙুলের ছাপ বাদ দেওয়ার প্রস্তাবের পর সমালোচনার মুখে পড়ে ইসি। কারণ চোখের আইরিশ ও দশ আঙুলের ছাপ ছাড়া স্মার্ট কার্ড বিতরণ করলে এর মূল উদ্দেশ্যে ব্যাহত হবে। বিদ্যমান লেমিনেটিং করা জাতীয় পরিচয়পত্রের পরিবর্তে চোখের আইরিশ ও দশ আঙুলের ছাপ ছাড়া স্মার্ট কার্ড দিলে দৃশ্যমান কোনও পার্থক্য থাকতো না। এছাড়া ইসি সচিবালয়ের এই ঘোষণায় ক্ষুব্ধ হন পাঁচ সদস্যের বর্তমান নির্বাচন কমিশন। এ কারণেই মঙ্গলবার অনুষ্ঠিত কমিশন সভায়   সচিবালয়ের দেওয়া প্রস্তাব নাকচ করে ইসি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।