৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

স্মার্টফোনের জন্য বাড়ছে সড়ক দুর্ঘটনা

রাস্তা পার হওয়ার সময়টাতেও স্মার্টফোনে চোখ রেখে চলার কারণে যুক্তরাষ্ট্রে পথচারীর মৃত্যুর সংখ্যা বেড়েছে ব্যাপকভাবে।

মার্কিন গভর্নরদের হাইওয়ে সেফটি অ্যাসোসিয়েশনের হিসাব অনুযায়ী ২০১৬ সালে সড়ক দুর্ঘটনায় ৬ হাজার পথচারী নিহত হয়েছে যা ২০ বছরের মধ্যে সর্বোচ্চ। গত ছয় বছরে পথচারীর মৃত্যুর সংখ্যা বেড়েছে চারগুণ যার অন্যতম কারণ রাস্তা পাড়ি দেয়ার সময় মোবাইল ব্যবহার।

প্রতিবেদনে বলা হয়, পথচারীদের মৃত্যুর সংখ্যা বাড়ার অন্যতম কারণটি হচ্ছে ক্রমবর্ধমান স্মার্টফোন ব্যবহার। এই আসক্তির কারণে চালক ও পথচারী উভয়েই বেখেয়ালি হয়ে পড়ে। পথচারী নিহতের সংখ্যা বাড়ার অন্য কারণগুলো হচ্ছে, পেট্রলের দাম কমার অর্থনৈতিক উন্নয়নের কারণে অতিরিক্ত গাড়ির চাপ ও মাতাল অবস্থায় গাড়ি চালানো।

এর আগে যুক্তরাজ্যের রয়েল সোসাইটি ফর প্রিভেনশন অ্যাকসিডেন্ট বলেছিল, মোবাইলফোনকে বিপদজনক ধরণের চিত্তবিক্ষেপকারী হিসেব অভিহিত করে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।