২৩ এপ্রিল, ২০২৬ | ১০ বৈশাখ, ১৪৩৩ | ৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা

স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবু সম্পাদক জুয়েল

babu-juwel20161027154058
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে শফিউল বারী বাবুকে সভাপতি ও আবদুল কাদের ভূঁইয়া জুয়েলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি গোলাম সারোয়ার, সাইফুল ইসলাম ফিরোজ ও সাদরাজ্জামানকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইয়াসিন আলীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির গঠনতন্ত্রের ১৩ ও ৮ (১) এর বিধানবলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুমোদন করেছেন।

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মো. শফিউজ্জামান খোকন বিএনপির গঠনতন্ত্রে এক ব্যক্তির এক পদ বিধানের পরিপ্রেক্ষিতে সংগঠনের সাধারণ সম্পাদক পদ হতে অব্যাহতি নেয়ার কারণে চেয়ারপারসনের নির্দেশক্রমে সাদেক আহমেদ খানকে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক হিসেবে দলটির গঠনতন্ত্রের ১৩ ও ৮ (১) এর বিধানবলে দলের মহাসচিব মনোনীত করেছেন।

দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

উল্লেখ্য, সর্বশেষ স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন শফিউল বারী বাবু। অপরদিকে আবদুল কাদের ভূঁইয়া জুয়েল জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি হিসেবে সবশেষ দায়িত্ব পালন করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।