মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

স্বাস্থ্যসেবা বিল প্রত্যাহার : ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় ধাক্কা

শেয়ার করুন

শেষ মুহূর্তে এসে ভোটাভুটি বাদ দিয়ে প্রত্যাহার করে নিতে হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্যসেবা বিল। এই বিল নিয়ে মার্কিন কংগ্রেসে রিপাবলিকানরাই বিভক্ত হয়ে পড়েছিল।
ক্ষমতায় আসার পর প্রথম আইন প্রণয়ন করতে গিয়ে ট্রাম্প ব্যর্থ হলেন।
এটি তার জন্য বড় ধাক্কা বলে বিশ্লেষকরা বলছেন। কারণ ওবামার সময়ের স্বাস্থ্যসেবা সম্পর্কিত বিল, যা ওবামাকেয়ার নামে পরিচিত, সেটি বাতিল করার বিষয়টি ছিল ট্রাম্পের অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি।
নিজের দলেই সমর্থন না পেয়ে ট্রাম্প তার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলেন। ওবামার প্রণীত স্বাস্থ্যসেবা বিল বাতিল করা সম্ভব হলো না।
হাউজ স্পিকার পল রায়ান বলেছেন, ট্রাম্পের স্বাস্থ্যসেবা বিলের সমর্থনে ২১৫টি রিপাবলিকান ভোট পাওয়া যাবে না। এমন অনিশ্চয়তার মুখে তিনি এবং ট্রাম্প কংগ্রেসে ভোট না করতে সম্মত হন।এটাকে হতাশাজনক বলে বর্ণনা করেছেন স্পিকার পল রায়ান।
অন্যদিকে ডেমোক্র্যাটরা এটাকে আমেরিকার জনগণের বিজয় বলে বর্ণনা করেছেন।তারা বলেছেন, ওবামার স্বাস্থ্যসেবা আইন বাতিল করে ট্রাম্পের বিল প্রণয়ন করা হলে যুক্তরাষ্ট্রের নিম্ন আয়ের মানুষ ক্ষতিগ্রস্ত হতেন।
গত বৃহস্পতিবারেই কংগ্রেসে ভোটাভুটি হওয়ার কথা ছিল।কিন্তু নিজ দলেই বিরোধিতার কারণে সেদিন ভোট করা যায়নি।ট্রাম্প শুক্রবারে ভোট করার ব্যাপারে নিজ দলের সদস্যদের প্রতিই আল্টিমেটাম দিয়েছিলেন।তাতে লাভ হয়নি। হোঁচট খেলেন ট্রাম্প।
সূত্র : বিবিসি

শেয়ার করুন