২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে হোসনা হক কেজি এন্ড জুনিয়র হাই স্কুলের দারুণ সাফল্য

বিশেষ প্রতিবেদক : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৮ এ জেলা প্রশাসন আয়োজিত কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিবারের মতো এবারও সেরা হয়েছে কক্সবাজার শহরের ৭নং ওয়ার্ডে অবস্থিত হোসনা হক কেজি এন্ড জুনিয়র হাই স্কুল। কাচকাওয়াজে (কাব দল) এ দ্বিতীয় হয়েছে জেলার অন্যতম আলোকিত শিক্ষা প্রতিষ্ঠানটি।
কক্সবাজার বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন- কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য খোরশেদ আরা হক, জেলা প্রশাসক মো. কামাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহিদুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা তাদের স্কুল আঙিনায় পৌঁছে আনন্দ উৎসব করেন এবং স্কুল পরিচালক নুরুল হক সিকদারের সাথে ফটো সেশনে অংশ নেয়। এসময় প্রধান শিক্ষক খোন্দকার হোসনে আরাসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।