১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৫ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে

স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে অস্ত্রসহ ৫ যুবক আটক

 


রাজবাড়ী সদরের মুলঘর উচ্চ বিদ্যালয়ের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে দেশিয় অস্ত্রসহ ৫ যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। রোববার দুপুরে অনুষ্ঠান চলাকালে তাদের আটক করা হয়।

আটকরা হলো, রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে সাজিদ, বারবাকপুর এলাকার হোসেন সরদারের ছেলে রাহাত, একই এলাকার খলিলুর রহমানের ছেলে মাহাবুব আলম, বাবুল গাজীর ছেলে ফিরোজ গাজী, রাজবাড়ী সদর উপজেলার মক্তব হাসানের ছেলে মফিজ।

মুলঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন মোল্লা জানার, বিকেল ৪টায় স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর।

দুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ১২ যুবকের চলাফেরা সন্দেহজনক মনে হয় উপস্থিত জনতার। তাদের প্রত্যেকের কাছে ব্যাগ ছিল। এসময় একজনের ব্যাগ তল্লাশি করে দেশিয় অস্ত্র পায় স্থানীয়রা। এক পর্যায়ে পাঁচ যুবককে আটক করা হলেও বাকিরা পালিয়ে যায়।

রাজবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মিয়া জানান, আটকদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।