৩০ জুলাই, ২০২৬ | ১৫ শ্রাবণ, ১৪৩৩ | ১৫ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী

স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ বদ্ধপরিকর- পুলিশ সুপার

ঈদুল আজহাকে কেন্দ্র করে পশুবাহী যানবাহনের নিরাপদ চলাচল ও চাঁদাবাজিমুক্ত মহাসড়ক নিশ্চিত করতে শক্ত অবস্থানে থাকবে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়ন। স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ বদ্ধপরিকর বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।
তিনি বলেন, রিজিয়নের ২২টি থানা/ফাঁড়ির ২ পালায় ৬৬টি পেট্রোল টিমের পাশাপাশি যেকোনো ইমার্জেন্সি পরিস্থিতি সামাল দিতে থাকবে ৩০টি কুইক রেসপন্স টিম। যেকোনো ধরনের দুর্ঘটনা বা প্রতিবন্ধকতা দূর করতে ৫টি সরকারি ও ১২টি বেসরকারি রেকার প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও পর্যাপ্ত সংখ্যক এম্বুলেন্স থাকছে দুর্ঘটনায় হতাহতের সেবার জন্য।
তিনি আরও জানান, যান চলাচল নির্বিঘ্ন করতে মহাসড়কে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো যানবাহন না থামানোর নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া ২টি গোয়েন্দা টিম কাজ করবে ঈদের আগে ও পরের সপ্তাহব্যাপী। একটি পূর্ণাঙ্গ কন্ট্রোলরুমের পাশাপাশি থাকবে ৫টি সাব কন্ট্রোলরুম। ৮২১ কিমি জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে কোথাও কোন সংগঠন বা কোন চক্র কাউকেই চাঁদাবাজি করতে দেয়া হবে না বলে জানিয়েছেন পুলিশ সুপার।
পুলিশ সুপার জানান, নির্দিষ্ট গন্তব্য ব্যতীত কোরবানির পশুবাহী গাড়ি ভিন্ন কোনো জায়গায় জোরপূর্বক নামানো যাবে না। প্রয়োজনে হাইওয়ে পেট্রোল সেই গাড়িকে তার নির্দিষ্ট হাটে পৌঁছাতে সহায়তা দিবে বলে জানিয়েছেন কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার। চাঁদাবাজির কোনো অভিযোগ পাওয়া মাত্রই নেয়া হবে কঠোর ব্যবস্থা। হাইওয়ে পুলিশের সদস্যদের পাশাপাশি বিশেষ ইউনিফর্মে থাকবে হাইওয়ে কমিউনিটি পুলিশিং এর ১০০ প্রশিক্ষিত সদস্য। এসময় হাইওয়ে পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ নিজেই একটি স্পেশাল টিমসহ মহাসড়কের শৃঙ্খলা তদারকি করবেন বলে জানিয়েছেন।
চকরিয়া চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ, এসআই (নিঃ) খোকন কান্তি রুদ্র বলেন, কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার স্যারের নির্দেশে কক্সবাজার -চট্রগ্রাম মহাসড়কের ২৯ কিলোমিটার সড়কজুড়ে রাতে দুইটি ও দিনের একটি মোবাইল টিম কাজ করছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।