১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

স্বপ্নজয়ী ৯ মাকে সম্মাননা

বিশ্ব মা দিবস উপলক্ষে দেশের নয়জন ‘স্বপ্নজয়ী’ মাকে বিশেষ সম্মাননা জানিয়েছে মহিলা বিষয়ক অধিদফতর।

বুধবার বিকেলে রাজধানীর ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদফতর মিলনায়তনে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেনি, দেশের সব মা জয়ী হলে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন অর্জিত হবে। বিশেষ কোনো দিন নয়, ৩৬৫ দিনই মায়ের জন্য।

মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক সাহিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম ও মহিলা বিষয়ক অধিদফতরের পরিচালক মিজানুর রহমান।

যে সংগ্রামী মা অনেক ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে সন্তানদের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত করেছেন এ রকম নয় মাকে এ সম্মাননা জানানো হয়।

তারা হলেন, দিনাজপুরের দেলোয়ারা রহমান, কিশোরগঞ্জের ফারজানা মফিজ, ঢাকার মমতাজ বেগম, ফেরদৌসী আক্তার, জোবেদা চৌধুরী, পিরোজপুরের কাওসার পারভীন, বাগেরহাটের শাহীন সুলতানা।

বিশ্ব মা দিবস উপলক্ষে স্বপ্নজয়ী মা বাছাই করতে সংবাদপত্রে বিজ্ঞাপন এবং মহিলা বিষয়ক অধিদফতরের ওয়েবসাইটে আবেদন আহ্বান করা হয়। প্রাপ্ত আবেদন থেকে সফল নয়জনকে স্বপ্নজয়ী মা হিসেবে বাছাই করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।