মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

স্পেন-ইতালির বড় জয়

শেয়ার করুন

spainবিশ্বকাপ বাছাই পর্বে বড় জয় পেয়েছে সাবেক দুই চ্যাম্পিয়ন স্পেন ও ইতালি। শনিবার ইউরো-বিশ্বকাপ-ইউরোজয়ী স্পেন ৪-০ গোলে রীতিমতো উড়িয়ে দিয়েছে মেসিডোনিয়াকে। ইতালির জয়টাও একই ব্যবধানের। লিখটেনস্টেইনকে ঘরের মাঠে বড় ব্যবধানে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ঘরে ফিরে আজ্জুরিরা।

গত এক দশকে ফুটবল বিশ্বে রাজত্ব করেছে স্পেন। কিন্তু সাম্প্রতিক সময়টা ভালো কাটেনি তাদের। বিশেষ করে ব্রাজিল বিশ্বকাপে একেবারেই নিস্প্রভ ছিল লা রোজারা। তবে ব্যর্থতা থেকে বেরিয়ে রাশিয়া বিশ্বকাপেই স্বরুপে ফিরতে মরিয়া ভিসেন্তে দেল বস্কের দল। সেই লক্ষ্য নিয়েই বাছাইপর্বের মিশন শুরু করেছে তারা।

শনিবার নিজেদের মাঠে মেসিডোনিয়ার বিপক্ষে প্রথমে কিন্তু আত্নঘাতি গোলে এগিয়ে যায় স্পেন। ম্যাচের ৩৪ মিনিটে গোল করে মেসিডোনিয়ার খলনায়ক বনে যান ডার্কো ভেলকোস্কি। এই গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক দল। বিরতির পরই অবশ্য আসল স্পেনের দেখা মেলে। মাত্র ২২ মিনিটের ব্যবধানেই প্রতিপক্ষের জালে তিনবার বল জড়ায় স্পেন। ম্যাচের ৬৩ মিনিটে মাচিন পেরেজ স্পেনের ব্যবধান দ্বিগুন করেন। এরপর ৮৪ ও ৮৫ মিনিটে দুই গোল করে স্পেনকে বড় জয় নিয়ে মাঠ ছাড়তে সহায়তা করেন নাচো মোনারেল এবং আর্তিজ আদুরিজ।

দিনের অন্য ম্যাচে ইতালিকে স্বাগত জানায় লিখটেনস্টেইন। কিন্তু বড় পরাজয় থেকে রক্ষা হয়নি স্বাগতিকদের। তবে ইতালির ৪-০ ব্যবধানের বড় জয়ের সবকটি গোলই অবশ্য প্রথমার্ধের! আজ্জুরিদের হয়ে জোড়া গোল করেন আন্দ্রিয়া বেলোত্তি। ম্যাচের ১১ এবং ৪৪ মিনিটে গোল দুটি করেন তিনি। এর মাঝে ১২ মিনিটে সির্কো ইম্মোবিল এবং ৩২ মিনিটে গোল করেন অ্যান্তোনিও কান্দ্রেভা।

এই জয়ের ফলে ৪ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের দ্বিতীয় স্থানে অবস্থান করছে ইতালি। কিন্তু পয়েন্ট সমান থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে এই গ্রুপের শীর্ষে অবস্থান করছে স্পেন।

দিনের অন্যান্য ম্যাচে ক্রোয়েশিয়া ২-০ গোলে আইসল্যান্ডকে, তুরস্ক একই ব্যবধানে হারায় কোসোভোকে। এছাড়া ইজরাইল ৩-০ গোলে আলবেনিয়াকে এবং ইউক্রেন ১-০ গোলে ফিনল্যান্ডকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে। এছাড়া জর্জিয়া-মোলদোভার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

শেয়ার করুন