১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

স্পর্শিয়া এখন “কাঠবিড়ালী” চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে

বিনোদন ডেস্কঃ “কাঠবিড়ালী”। অসাধারন গল্প নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম। আর এই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে নিয়ামুল মুক্তার পরিচালনায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। এই জনপ্রিয় অভিনেত্রী এখন ছোটপর্দা পেরিয়ে জনপ্রিয়তা অক্ষুন্ন রাখতে অভিনয় করছে বড় পর্দায়। এখন শুধু এই চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অর্চিতার চমক দেখার অপেক্ষামাত্র।

২০১৭ সালের ২ মার্চ তাসনিমুল তাজের চিত্রনাট্যে এবং নিয়ামুল মুক্তার রচনা ও পরিচালনায় পাবনার ভাঙ্গুরার গজারমারা গ্রামে শুরু হয় ‘কাঠবিড়ালী’ চলচ্চিত্রের শুটিং। চলচ্চিত্র নির্মানের এখন শেষ পর্যায়ের কাজ চলছে । এ বছরই মুক্তি পাবে অর্চিতা অভিনীত এই চলচ্চিত্র টি।

এই চলচ্চিত্রে জনপ্রিয় অভিনেত্রী অর্চিতার সাথে জুটি বেঁধেছে আসাদুজ্জামান আবীর।চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির।

এই চলচ্চিত্রে অভিনয় নিয়ে স্পর্শিয়া বলেন, “এটা আমাদের সবার ছবি। গত দুই বছর ধরে সবাই ছবিটি লালন করছি, বড় করছি। এবার ছবিটি মুক্তি দেওয়ার অপেক্ষা। কাঠবিড়ালী নিয়ে আমাদের পুরো টিমের প্রত্যাশা অনেক। এর গল্প, দৃশ্যায়ন ও সবার অভিনয় সব কিছুই দর্শকদের অন্য রকম অনুভূতি দেবে।
“কাঠবিড়ালী সবার মাঝে ছড়িয়ে পড়ুক। ”

ছবিটিতে আরও অভিনয় করেছেন সাইদ জামান শাওন, শাহরিয়ার ফেরদৌস সজিব, শিল্পী সরকার অপু, হিন্দোল রায়, এ কে আজাদ সেতু, তানজিনা রহমানসহ অনেকে। নিয়ামুল মুক্তার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘চিলেকোঠা ফিল্মস’ এর ব্যানারে নির্মিত ‘কাঠবিড়ালী’ এ বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে বলে জানান নির্মাতা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।