মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

স্নাতক পাশ ছাড়া নতুন সদস্য অন্তর্ভূক্ত করা হবেনা-উখিয়া অনলাইন প্রেসক্লাব

শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তি:

সাংবাদিকতায় গুণগত মান উন্নয়নে স্নাতক কিংবা সমমানের শিক্ষাগত যোগ্যতা ছাড়া নতুন সদস্য অন্তর্ভুক্ত করবে না উখিয়া অনলাইন প্রেসক্লাব। জাতির বিবেক খ্যাত মহান এই পেশাটির সম্মান রক্ষার্থে দেশের সকল গণমাধ্যম ও সাংবাদিক সংগঠন গুলোকে এগিয়ে আসা দরকার।

শুক্রবার(১৮জুন) বিকেল ৫ টায় উপজেলার জলিল প্লাজাস্থ অফিসে উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির ১৪তম কার্যকরি সভায় এই সিদ্ধান্ত নেন নেতৃবৃন্দ।

উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের উখিয়া প্রতিনিধি শফিক আজাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের উখিয়া প্রতিনিধি পলাশ বড়ুয়ার সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় মুজিববর্ষ উপলক্ষে উখিয়া অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে স্কুল-কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরষ্কার বিতরণ, সদস্যদের জন্য কল্যাণ তহবিল গঠন এবং আগামী ২৫ জুন বার্ষিক সাধারণ সভা সফল করাসহ গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত হয়।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উখিয়া অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তর প্রতিনিধি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও ডিবিডি নিউজের জসিম আজাদ, অর্থ সম্পাদক ও দৈনিক অধিকারের এম সালাহ উদ্দিন আকাশ, দপ্তর সম্পাদক ও বিডি দর্পণের রফিক মাহমুদ, ক্রীড়া সম্পাদক ও কক্সবাজার টুডের রিদুয়ানুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও কক্সবাজার সময়ের কনক বড়ুয়া, নির্বাহী সদস্য উখিয়া নিউজ টুডের তানভীর শাহরিয়ার, ডেইলি কক্স টুডের হেলাল উদ্দিন।

শেয়ার করুন