মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করা উচিত : প্রধানমন্ত্রী

শেয়ার করুন

স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করা উচিত : প্রধানমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে শেখ হাসিনা এ কথা বলেন।

এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়; কিন্তু যখন হিসাব করা হয় তখন দলীয়ভাবেই হিসাব করা হয়। পত্র-পত্রিকাগুলো সেভাবেই লেখে। তাই স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে ব্যবস্থা করা উচিত। এই বিষয়টা জরুরিভাবে করা উচিত।

অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে আসার মধ্য দিয়ে বিএনপির শুভ বুদ্ধির উদয় হয়েছে। তারা প্রার্থী দিয়েছে। এখন নির্বাচনে আসার পর যদি পিছু হটার ছুতা খোঁজে এবং লেভেল প্লেয়িং ফিল্ডের সুর তোলে তাহলে তা গ্রহণযোগ্য হবে না। কারণ বিএনপির দৃষ্টিতে কোনটা কীভাবে লেভেল প্লেয়িং ফিল্ড তা বোধগম্য নয়।

নির্বাচনের সময় নির্বাচন কমিশন যেভাবে চাইবে সেভাবেই ব্যবস্থা নিতে পারবে। কমিশন সুষ্ঠু নির্বাচন করতে যে ধরনের সহায়তা চাইবে সরকার সেভাবেই কাজ করবে বলেও জানান প্রধানমন্ত্রী।

অপর এক প্রশ্নের জবাবে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অন্দোলনকে নাশকতার সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষ জানে এখন নাশকতা ছাড়া বিএনপির রাজনৈতিক কোনো আন্দোলন নেই। খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, তার এই কর্মসূচি বিএনপিকে নিশ্চিহ্ন করে দেবে। এটাই হবে তার কথিত আন্দোলনের ‘যৌক্তিক পরিণতি’।

শেয়ার করুন