৫ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

স্ত্রী ও দুই শিশুকন্যাকে হত্যার পর যুবকের আত্মহত্যা

কক্সবাজার সময় ডেস্কঃ কক্সবাজার শহরের গোলদীঘির পাড় এলাকার একটি বাড়ি থেকে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ির দরজা ভেঙে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- গোলদীঘির পাড় এলাকার মৃত ননীগোপাল চৌধুরীর ছেলে সুমন চৌধুরী (৩০), তার স্ত্রী বেবী চৌধুরী ( ২৫) এবং তাদের দুই শিশুকন্যা- অবন্তিকা (৫) ও যুথী (৩)।

 

কক্সাবাজারের পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, সকাল থেকেই সুমন চৌধুরীর বাসার দরজা ভেতর থেকে বন্ধ ছিল। সন্ধ্যা পর্যন্ত দরজা না খোলায় আশপাশের আত্মীয়-স্বজনরা পুলিশে খবর দেয়।

 

সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার সদর থানার পুলিশ সুমন চৌধুরীর ঘরের দরজা ভেঙে শোবার ঘরের খাটে বেবি চৌধুরী ও দুই শিশুকন্যার লাশ উদ্ধার করে। বাড়ির দোতলার একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় সুমন চৌধুরীর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সুপার বলেন, স্ত্রী ও কন্যাদের হত্যার পর সুমন চৌধুরী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ নিশ্চত হওয়া যাবে বলে জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।