১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

স্কুল-কলেজের পিকনিক অন্য জেলায় নয়: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কোনো স্কুল বা কলেজ কর্তৃপক্ষ অন্য জেলায় পিকনিক করতে যেতে পারবে না। পিকনিক নিজ জেলাতেই করতে হবে। অন্য জেলায় পিকনিক করতে যেতে হলে আগে থেকেই জেলা প্রশাসক অথবা শিক্ষা অফিসারকে জানাতে হবে। এটি যদি কেউ না মানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যশোরের চৌগাছায় স্কুলের পিকনিকের বাস দুর্ঘটনায় আহত শিক্ষক-শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আজ দুপুরে তিনি এসব কথা বলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে থেকে বের হয়ে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান, যশোরের চৌগাছায় স্কুলের পিকনিকের বাস দুর্ঘটনায় আহত শিক্ষক-শিক্ষার্থীদের দেখতে এসেছিলাম। আপনারা জানেন এ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই কয়েকজন মারা গেছেন। আহত হয়েছেন অনেকে। এটা খুবই মর্মান্তিক ঘটনা। দুই শিক্ষার্থী অভি ও রিপা আইসিইউতে ও এক শিক্ষক সত্য কুমার নায়েক (৬০) এবং বাসচালক ইব্রাহীম (৩৫) নিউরোসার্জারিতে ভর্তি রয়েছে। তবে আগের চেয়ে এখন তাদের অবস্থা ভালো।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।