৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

সৌদি বাদশাহর ভাইয়ের মৃত্যু

সৌদিhhhhh আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদের ভাই তুর্কি আল ফয়সাল বিন আবদুল আজিজ আল সউদ মারা গেছেন।

সৌদি রাজপ্রাসাদ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। গতকাল শনিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এ খবর দেয়।

তুর্কি আল ফয়সাল ১৯৩৪ সালে জন্মগ্রহণ করেন। তিনি আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠাতা আবদুল আজিজ বিন সউদের ছেলে।

তুর্কি আল ফয়সাল ১৯৬৮ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত সৌদি আরবের উপ-প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। রাজপ্রাসাদ থেকে জানানো হয়েছে, তার মৃত্যুতে বাদশাহ সালমান শনিবার সন্ধ্যা থেকে তিনদিনের শোক ঘোষণা করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।