২ মে, ২০২৬ | ১৯ বৈশাখ, ১৪৩৩ | ১৪ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নিহত ৯

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন বাংলাদেশি বলে নিশ্চিত করেছে দূতাবাস।
শুক্রবার স্থানীয় সময় ভোর রাতে মাজমাহ এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।
 ওই ট্রাকে থাকা আরও অন্তত ২৭ জন আহত হয়েছেন, যাদের অধিকাংশই বাংলাদেশি বলে গণমাধ্যমের খবর।
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর সারোয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহতদের মধ্যে বাংলাদেশের তিনজন রয়েছেন। তারা একটি ক্লিনিং কোম্পানিতে কাজ করতেন।”
নিহতদের লাশ রিয়াদের কিং খালেদ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আহতদেরও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।