১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

সৌদি আরবে ঈদ রোববার

আগামীকাল রোববার সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ শনিবার সৌদিতে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সৌদি সুপ্রিম কোর্টের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি ঈদ উদযাপনের খবর প্রকাশ করেছে। আরব নিউজ

সৌদি আরবের জাতীয় মসজিদ রিয়াদের ধিরা মসজিদে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও মক্কার হারাম শরিফ, মদিনার মসজিদে নববিসহ বিভিন্ন প্রদেশে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

আরব ইউনিয়ন অব অ্যাস্ট্রনমি অ্যান্ড স্পেস সায়েন্সেস-এর জ্যোতিষী খালিদ আল জাক এক টুইটার বার্তায় রোববার ঈদ উদযাপনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে জাগো নিউজের আমিরাত প্রতিনিধি জানিয়েছেন, দেশটিতেও আজ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে সৌদি-আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের আরও অনেক দেশে রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

আমিরাতজুড়ে ঈদ জামাতের সময়সূচি
আবুধাবি- সকাল ৫টা ৪৮ মিনিট, দুবাই- সকাল ৬টা, শারজাহ- সকাল ৫টা ৫২ মিনিট, আজমান- সকাল ৫টা ৫১ মিনিট, ফুজাইরাহ- সকাল ৫টা ৫৪ মিনিট, উম্ম আল কোয়াইন- সকাল ৫টা ৫৬ মিনিট ও রাস আল খাইমাহ- ৫টা ৫৪ মিনিটে।

এদিকে বাংলাদেশে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে রোববার। এদিন সন্ধ্যা সোয়া ৭টায় বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।