২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

সৌদিতে ১২৬ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

ধর্ম ডেস্কঃ চলতি বছর পবিত্র হজ পালন করতে এসে সৌদি আরবে সর্বমোট ১২৬ জন বাংলাদেশি হাজি/হজযাত্রী ইন্তেকাল করেছেন। এদের মধ্যে ১০৫ জন পুরুষ ও ২১ জন নারী। এর মধ্যে মক্কায় ৭৯ জন, মদিনায় ১৪ জন, জেদ্দায় ৫ জন, মিনায় ১৮ ও আরাফাতে ১০ জন মারা যান।

মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, হজের আগের চেয়ে হজের পরেই বেশি হাজির মুত্যু হয়েছে। শুধু হজের পরের দিনই ১২ জন মারা গেছেন। আর অধিকাংশ হাজির মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে।

বাংলাদেশ হজ মেডিকেল টিমের একাধিক চিকিৎসক জানান, বাংলাদেশি হাজিদের বয়স বেশি হওয়ায় একেকজন ডায়াবেটিস, কিডনি, হার্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত। ফলে বয়োবৃদ্ধরাই বেশি সংখ্যায় মারা গেছেন।

উল্লেখ্য, এ বছর বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্সের সর্বমোট ৩৭১টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ ২৭ হাজার ২৯৮ জন হজযাত্রী (ব্যবস্থাপনা টিমের সদস্যসহ) সৌদি আরবে যান। এদের মধ্যে গতকাল (বৃহস্পতিবার) পর্যন্ত মোট ৭৫ হাজার ৮৭০ জন হাজি দেশে ফিরেছেন। বাকিরা ফেরার অপেক্ষায় রয়েছে। গত ২৭ আগস্ট থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয়। ফ্লাইট শেষ হবে ২৬ সেপ্টেম্বর।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।