মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

সৌদিতে বৃহস্পতিবার থেকে রোজা

শেয়ার করুন

Saudi-Ramadan_thereport24.c

সৌদি আরবে বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। সে হিসেবে বুধবার রাতে সেহেরি খাবেন দেশটির মুসলিমরা। সৌদির সর্বোচ্চ আদালত গত মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে। খবর আরবনিউজের।

তায়েফে এক বৈঠক শেষে দেশটির সর্বোচ্চ আদালত বলেন, মঙ্গলবার দেশের কোথাও রমজানের চাঁদ দেখা যায়নি। এ কারণে শাবান মাস ৩০ দিন হিসাব করা হবে। এ হিসাবে বুধবার সূর্যাস্তের পরপরই রমজান মাস শুরু হবে। এ দিন রাতে সেহেরি খেয়ে পরবর্তী দিন রোজা রাখবেন মুসলিমরা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি আরবের পাশাপাশি কাতার, জর্ডান ও ফিলিস্তিনেও বৃহস্পতিবার থেকে রমজান শুরু হচ্ছে। খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতেও বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।

ইসলামী নিয়ম অনুযায়ী রমজানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া-দাওয়া, অশ্লীলতা-পাপকার্য ও শারীরিক মিলন থেকে বিরত থাকে মুসলিমরা।

 

শেয়ার করুন