৫ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

সৌদিতে ঈদ আজ

বিদেশ ডেস্কঃ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আকাশ সোমবার শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় ঈদুল ফিতর উদযাপিত হবে মঙ্গলবার । আরব নিউজের এক প্রতিবেদনে সৌদি আরবে শাওয়ালের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর চাঁদ দেখা যায়। এ বছর বাংলাদেশে রমজানও শুরু হয়েছিল সৌদি আরবের একদিন পর।
ঈদুল ফেতরের তারিখ নির্ধারণে ইতোমধ্যে মঙ্গলবার সন্ধ্যায় বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি। সারা দেশে শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে কমিটি রোজার ঈদের তারিখ ঘোষণা করবে।
বাংলাদেশের আকাশে কোথাও মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭, ৯৫৫৮৩৩৭ নম্বরে ফোন করে অথবা ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্সে জানাতে অনুরোধ জানিয়েছে চাঁদ দেখা কমিটি।
মাসব্যাপী রোজার পর মঙ্গলবার চাঁদ দেখা গেলে ৫ জুন বুধবার ঈদুল ফিতর উদযাপন করবেন বাংলাদেশের ইসলাম ধর্মাবলম্বীরা। আর চাঁদ দেখা না গেলে ঈদ একদিন পিছিয়ে যাবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।