১ মার্চ, ২০২৬ | ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১১ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

সোমবার কক্সবাজারে ৮৮, ভিন্ন জেলায় ১০ জন পজেটিভ

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে সোমবার ১৫ জুন ৪৭০ জনের স্যাম্পল টেস্টের মধ্যে কক্সবাজার জেলায় ৮৮ জন এবং ভিন্ন জেলায় ১০ জনের টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। বাকী ৩৭২ জনের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এতথ্য নিশ্চিত করেছেন।

সোমবার ১৫ জুন ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া কক্সবাজার জেলার ৮৮ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৪৩ জন, উখিয়া উপজেলায় ৯ জন, রামু উপজেলায় ৩ জন, টেকনাফ উপজেলায় ১৫ জন, মহেশখালী উপজেলায় ১ জন, চকরিয়া উপজেলায় ৯ জন, পেকুয়া উপজেলায় ২ জন ও কুতুবদিয়া উপজেলায় ২ জন। এছাড়া শরনার্থী ক্যাম্পে কর্মরত ৪ জন এনজিও কর্মীর রিপোর্ট ‘পজেটিভ’ আসে।

ভিন্ন জেলার মধ্যে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৮ জন, সাতকানিয়া উপজেলায় ১ জন এবং বান্দরবান জেলায় ১ রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে।

এনিয়ে কক্সবাজার জেলায় আজ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ১৬০৪ জন। যারমধ্যে ৩৮ জন রোহিঙ্গা শরনার্থীও রয়েছে।

কক্সবাজার জেলায় করোনা রোগী মৃত্যুবরণ করেছেন মোট ২৭জন। যারমধ্যে, ৩জন রোহিঙ্গা শরনার্থীও আছে।

এদিকে, এ পর্যন্ত কক্সবাজার সদর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৩২ জন। রামু উপজেলায় আক্রান্ত হয়েছেন ১১৯ জন। চকরিয়ায় আক্রান্ত হয়েছেন ২৫৮ জন। পেকুয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ৭৪ জন। মহেশখালী উপজেলায় আক্রান্ত হয়েছেন ৫৫জন। কুতুবদিয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ৯ জন। টেকনাফ উপজেলায় আক্রান্ত হয়েছেন ১১৬ জন। উখিয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ২৩৬ জন। রোহিঙ্গা শরনার্থী আক্রান্ত হয়েছেন ৩৮ জন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মোট করোনা স্যাম্পল টেস্ট করা হয়েছে মোট ১১৮৪৫ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৭০ জন করোনা রোগী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।