২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

সোনালী ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক সম্পাদন

সোনালী ব্যাংক লিমিটেড ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড-এর মধ্যে সম্প্রতি হজ-২০১৭ এর প্রাক-নিবন্ধন ফি ও অন্যান্য চার্জ আদায় সংক্রান্ত— একটি সমঝোতা স্মারক সম্পাদিত হয়। সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও সিএফও সুভাষ চন্দ্র দাস এবং মার্কেন্টাইল ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও আন্তর্জাতিক বিভাগের প্রধান শামীম আহম্মদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সমঝোতা স্মারকের আওতায় সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় ২০১৭ সালে পবিত্র হজে গমণেচ্ছু হজযাত্রীগণ মার্কেন্টাইল ব্যাংকের সকল শাখায় অনলাইনের মাধ্যমে প্রাক-নিবন্ধন ও অন্যান্য চার্জ পরিশোধ করতে পারবেন।

উল্লেখ্, সোনালী ব্যাংক লিমিটেড পবিত্র হজের প্রাক-নিবন্ধন ও অন্যান্য চার্জ আদায়ের লক্ষ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মনোনীত লীড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আারো উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের ডিএমডি সরদার নূরুল আমীন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব আবুল হাসান, মার্কেন্টাইল ব্যাংকের এফএভিপি তপন জেমস রোজারিও, বিজনেস অটোমেশন লিঃ এর পরিচালক শোয়েব আহমেদ মাসুদসহ অন্যান্য আরও ২৪টি ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।