১০ এপ্রিল, ২০২৬ | ২৭ চৈত্র, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ

সোনাদিয়ায় ২৮ জেলে অপহরণ

images_76940

বঙ্গোপসাগরের সোনাদিয়া উপকূলে এফটি জয়নাল নামে একটি ফিশিং ট্রলারসহ ২৮ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা।

বৃহস্পতিবার ভোরে মাছ আহরণ করে ফিরার পথে এ অপহরণের ঘটনা ঘটে।ট্রলারের মালিক কুতুবদিয়া ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মোহাম্মদ জয়নাল জানান, ৩০ মাঝি-মাল্লাহ তার মালিকানাধীন ট্রলারটি সপ্তাহ আগে মাছ ধরতে বঙ্গোপসাগরে যায়। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে মাছ ধরে ট্রলারটি ফিরে আসছিল। পথিমধ্যে মহেশখালী উপজেলার সোনাদিয়া উপকূলে ডাকাতের কবলে পড়ে। জলদস্যুরা অস্ত্রের মুখে মাঝি-মাল্লাদের জিম্মি করে ফেলে। এক পর্যায়ে ট্রলারের মাঝি মোহাম্মদ বাদশা ও অপর এক জেলে সাগরে ঝাঁপ দিয়ে উপকূলে চলে আসতে সক্ষম হয়। পরে তারা আমাকে ফোনে বিষয়টি জানায়।

বিষয়টি মহেশখালী ও কুতুবদিয়া থানায় জানানো হয়েছে বলেও জানান তিনি।

মহেশখালী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফেরদৌস জানান, তিনি ফোনে বিষয়টি শুনেছেন। তবে এখনো লিখিত অভিযোগ পাননি। তারপরও অপহরণের বিষয়টি পুলিশ গুরুত্বসহকারে দেখছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।