১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

সোনাইছড়িতে কারিতাসের তামাক মুক্ত দিবস পালন

Tamak
নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়িতে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে। তামাকজাত পন্যের অবৈধ ব্যবসা বন্ধ করার উপর গুরুত্ব দিয়ে দিবসটি পালন করা হয়। রবিবার (৩১ মে) সকালে সামাজিক উন্নয়ন সংস্থা কারিতাসের উদ্যেগে আয়োজিত তামাক মুক্ত দিবসে প্রধান অতিথির বক্তব্যে সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান বাহান মার্মা বলেন- স্বাস্থ্য সেবার জন্য প্রত্যেক মানুষকে তামাক থেকে দূরত্ব বজায় থাকতে হবে। তিনি উপস্থিত সকল ইউপি সদস্যসহ সচেতন জনসাধারণকে তাঁর এলাকায় তামাক বিরোধী প্রচারণা অব্যাহত রাখার জন্য আহ্বান জানান।
এনজিও সংস্থা কারিতাস ইএসএলইপি-সিএইচটি প্রকল্পের মাঠ কর্মকর্তা উজ্জল চাকমার সার্বিক পরিচালনায় সোনাইছড়ি অস্থায়ী ইউনিয়ন পরিষদে অনুষ্টিত তামাক মুক্ত দিবসে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- ইউপি সদস্য আবদুল হাকিম, মংলং মার্মা, আবদুর রহিম, ক্যজ মার্মা, নুরুল আলম, সাইফুল ইসলাম, নারী ইউপি সদস্য য়েইনু মার্মা, নাউউসাং মার্মা, নুর নাহার, পরিষদের উদ্যেক্তা ছাহ্লাঅং মার্মা, কারিতাসের উপকারভোগী আলুং মার্মা, হ্লাশৈপ্রু মার্মা, উয়েছিং মার্মা, হ্লামাপ্রু মার্মা, ক্যছিং মার্মা, উমং চিং মার্মা, মংএচিং মার্মা প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।