মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

সৈয়দ আশরাফ দেশে ফিরছেন

শেয়ার করুন

Syed-Ashraful-Islam-300x206আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম রোববার দেশে ফিরছেন।

রোববার দুপুর ১২টা নাগাদ তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন।

সৈয়দ আশরাফের ব্যক্তিগত সহকারী (এপিএস) একেএম সাজ্জাদ আলম শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন।

জনপ্রশাসনমন্ত্রীর এপিএস বলেন, ‘যুক্তরাজ্য থেকে ঢাকার উদ্দেশে ইতিমধ্যেই জনপ্রশাসনমন্ত্রী রওনা হয়েছেন।’

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফ স্ত্রীর অসুস্থ্যতার জন্য প্রায় এক মাস আগে যুক্তরাজ্যে যান। যুক্তরাজ্যে তার স্ত্রী, কন্যাসহ পরিজনের সঙ্গে সময় কাটান তিনি।

উল্লেখ্য, গত ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন শেষে ২৮ অক্টোরব তিনি যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। প্রথম দফায় ১৫ দিনের ছুটি নিয়ে গেলেও পরে আরও এক দফা ছুটির আবেদন বাড়িয়ে প্রায় এক মাস যুক্তরাজ্যে অবস্থান করেন সৈয়দ আশরাফ।

শেয়ার করুন