১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

সৈকতে হাঁটা কর্মসূচি বন্ধ করেছে দি লংগষ্টে ওয়াক

জীব বৈচিত্র রক্ষায় সৈকতে ১০০ কিলোমিটার হাঁটা কর্মসূচি বাতিল করেছে দি লংগেষ্ট ওয়াক-২০১৭ইং। তারা ৩০ জন সহযাত্রী নিয়ে কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্ট থেকে সকাল ১০টায় কলাতলী সৈকত পর্যন্ত হেঁটে যাবেন। তারপর মেরীন ড্রাইভ সড়ক দিয়ে টেকনাফের শাহপরীদ্বীপ পর্যন্ত যাওয়ার কথা। ১৮-২০মার্চ তিনদিন ব্যাপী এই কর্মসুচি চলবে। গতকাল বিকেলে কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আনোয়ারুল নাছেরের সভাপতিত্বে অনুষ্টিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের আওতাধীন ন্যাশনাল হোটেল এন্ড ট্যুরিজম ট্রেনিং ইনাষ্টিটিউটের অধ্যক্ষ পারভেজ এ চৌধুরী ,ডাটা সফট এর ম্যানেজিং ডিরেক্টর মাহবুব জামান,বেজ ম্যাম্পের ম্যানিজিং ডিরেক্টর তামজিদ সিদ্দিক,স্পন্দন ও টুয়াক সভাপতি রেজাউল করিম। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক রূপালী সৈকত সম্পাদক ও পিপলস ফোরামের সভাপতি ফজলুল কাদের চৌধুরী, চ্যানেল আই প্রতিবেদক সরওয়ার আজম মানিক,ডিবিসি চ্যানেল প্রতিনিধি শংকর বড়ূয়া রুমি, এশিয়ান টিভি প্রতিনিধি মোম্মদ শফিক। বক্তব্যে কক্সবাজার সমুদ্র সৈকতের জীব বৈচিত্রের বিবরন তুলে ধরে বলেন, বর্তমানে সমুদ্রের প্রাকৃতিক ধাড়–দার বিশেষ পরিচিত কচ্ছপ, সৈকতের ঝাড়–দার কাঁকড়া, বিরল প্রজাপ্রতি পাখিও লক্ষ লক্ষ জীবের অবস্থান রয়েছে। রয়েছে নিরব পরিবেশ। সৈকত প্রতিবেদ সংকটাপন্ন এলাকায় অবস্থিত। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে সৈকতে হেঁটে জীব বৈচিত্র ধ্বংস করা যাবে না। আয়োজক নেতৃবৃন্দ এ যুক্তির সাথে একাত্মতা ঘোষণা করে সৈকতে হাঁটা কর্মসুচি বাতিল করে মাত্র ৩০ জন সহযাত্রী নিয়ে হাঁটবেন বলে ঘোষণা দেন। সভায় কক্সবাজারের প্রায় ৬০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।