২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

সেফুদার বিরুদ্ধে অস্ট্রিয়ায় মামলা

পবিত্র ইসলাম ধর্ম, কোরআন শরিফ এবং মহানবী হজরত মোহাম্মদকে (স.) অবমাননাকারী সেফাত উল্লাহ সেফুদার বিরুদ্ধে মামলা করেছে ইসলামিক রিলিজিয়াস অথরিটি অস্ট্রিয়া এবং এশিয়ান কালচারাল কমিউনিটি।

শনিবার বিকেলে এশিয়ান কালচারাল কমিউনিটির প্রেসিডেন্ট এবং ইসলামিক রিলিজিয়াস অথরিটির সুপ্রিম কাউন্সিলের সদস্য ইঞ্জিনিয়ার এম এ হাসেম স্থানীয় ও স্টেট প্রসিকিউটর বরাবর এ মামলা দায়ের করেন।

প্রমাণ হিসেবে সেফাত উল্লাহর ভিডিও পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ মামলাটি গুরুত্বের সঙ্গে আমলে নিয়েছে এবং এই বিষয়ে অধিকতর তদন্ত করা হবে বলে জানিয়েছে।

উল্লেখ্য, গত ৭-৮ বছর আগেও ইসলাম ধর্ম অবমাননা করার জন্যে এই সেফাত উল্লাহর বিরুদ্ধে ভিয়েনার বায়তুল ফালাহ মসজিদের পক্ষে ইঞ্জিনিয়ার এম এ হাসেম একটি মামলা দায়ের করেন। সেফাত উল্লাহ বিগত বছরগুলোতেও ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন কুরুচিপুর্ণ বক্তব্য দিয়ে তোপের মুখে পড়েন।

সর্বশেষ গত ১৭ এপ্রিল ফেসবুক লাইভে ইসলাম ধর্ম, পবিত্র কোরআন এবং মহানবী হজরত মোহাম্মদকে (স.) নিয়ে বাজে মন্তব্য করেন। এই ভিডিও দেখে ভিয়েনার মুসলিম সমাজের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করে। অনেকেই সেফুদার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সেফুদাকে ধরিয়ে দিতে ইতোমধ্যে দেশে-বিদেশে পুরস্কার ঘোষণা করা হয়েছে। সেফুদাকে দেশে অথবা বিদেশে আইনের হাতে তুলে দিতে পারলে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করছেন ফেনীর ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।