২৯ জুলাই, ২০২৬ | ১৪ শ্রাবণ, ১৪৩৩ | ১৪ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার

সেন্টমার্টিন সাগর থেকে ভাসমান ৭ মালয়েশিয়াগামী উদ্ধার

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন সাগর থেকে ভাসমান অবস্থায় ৭ মালয়েশিয়াগামী যাত্রীকে উদ্ধার করেছে কোষ্টগার্ড সদস্যরা। সোমবার cox-recover... ভোর রাত ৪টার দিকে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিন-পূর্ব বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমানা থেকে তাদের উদ্ধার করা হয়।
টেকনাফ কোষ্টগার্ডের ষ্টেশন কমান্ডার লে: শহিদ হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে জানান, কোষ্টগার্ডের সদস্যরা সাগরে নিয়মিত টহল দেয়ার সময় ওই ৭যাত্রীেেদর উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া যাত্রীরা হলেন, জয়পুর হাট জেলার মৃত মজলিস সরকারের ছেলে শাহাদাৎ হোসেন (৩৫), ঝিনাইদহ জেলার আবেদ আলী শেখের ছেলে আলাউদ্দিন (২৪), আব্দুল লতিফের ছেলে মামন মোল্লা (১৯), সিরাজগঞ্জ জেলার আক্তার কালু খাহর ছেলে জসিম মুন্সি (৩৫), জমরত আলীর ছেলে ইদ্রিস (২০), মৃত মকবুল আলীর ছেলে ইসমাইল হোসেন (৩৫) ও শুক্কুর আলীর ছেলে ইমরান আলী (২২)। উদ্ধার হওয়া এসব যাত্রীদের সেন্টমার্টিন কোষ্টগার্ড হেফাজতে রাখা হয়েছে। আজ বিকালে টেকনাফ কোষ্টগার্ড ষ্টেশনে নিয়ে আসার কথা রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।