মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

সেন্টমার্টিন দ্বীপে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

শেয়ার করুন

টেকনাফ সেন্টমার্টিনে সৈকত ও বাজারের আশপাশে অভিযান চালিয়ে শাতধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে বিকেল সাড়ে ৫ পর্যন্ত এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ। এ অভিযানে সহায়তা করে সেন্টমার্টিন ফাড়িঁর পুলিশ ও বীচ কর্মিরা। এ সময় উপস্থিত ছিলেন দ্বীপের ইউপি চেয়ারম্যান নুর আহমেদসহ ইউপি সদস্যরা।
অভিযানের বিষয়ে ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ বলেন, সেন্টমার্টিন নিয়ে সরকার একটি পরিকল্পনা হাতে নিয়েছে। তারই সুত্রে ধরে মঙ্গলবার টানা প্রায় ৮ ঘন্টা অভিযান পরিচালনা করে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। আমাদের এ অভিযান বুধবার পর্যন্ত অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, শুধু তাই নই, দ্বীপে ভ্রমনে আসা দেশি-বিদেশী পর্যটকদের সুবিধার্থে নিয়মিত তদারকি করা হবে, যেন বাজার ও সৈকতের ওপর কোনও অবৈধ স্থাপনা বসতে না পারে। এ ছাড়া, এই এলাকার সড়কগুলোয় যেন যানজট না হয়, সে জন্য অবৈধ পার্কিং ও উচ্ছেদ করা হচ্ছে।

শেয়ার করুন