৮ মার্চ, ২০২৬ | ২৩ ফাল্গুন, ১৪৩২ | ১৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

সেন্টমার্টিন কোস্টগার্ডের অভিযানে ৩ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার

হুমায়ূন রশিদ,(টেকনাফ): প্রবালদ্বীপ সেন্টমার্টিন ষ্টেশনের জওয়ানেরা সাগরে অভিযান চালিয়ে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করেছে। সুত্রে জানা যায়,গত ২৩ জানুয়ারী রাত ৮টায় প্রবালদ্বীপ সেন্টমার্টিন কোস্টগার্ড ষ্টেশনের কমান্ডার লেঃ ফয়সাল বিন রশিদের মিয়ানমার হতে ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের ১০কিঃ মিঃ দক্ষিণ-পূর্বদিকে সাগরে অবস্থান নেন। কিছুক্ষণ পর একটি কাঠের ট্রলার পাশ্ববর্তী এলাকা দিয়ে যাওয়ার সময় থামানোর সংকেত দিলে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ট্রলারটিকে ধাওয়া করলে একটি বস্তা ফেলে দিয়ে পালিয়ে যায়। বস্তাটি উদ্ধার করতে গিয়েই ট্রলারটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে বস্তাটি উদ্ধার করে কোস্টগার্ড ষ্টেশনে এনে গণনা করে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। যাবতীয় কার্যক্রম শেষে জব্দকৃত ইয়াবা সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার প্রস্তুতি চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।