১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

সেন্টমার্টিন উপকূল থেকে মিয়ানমারের ১০ রাখাইন আটক

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের নিকটবর্তী এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের ১০ জন রাখাইনকে আটক করেছে নৌ বাহিনী।

বৃহস্পতিবার ভোরে এদের আটক করা হয়। দুপুরে এ ১০ জনকে টেকনাফ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ থানার ওসি (তদন্ত) শফিউল আজম জানান, নৌ বাহিনীর সদস্যরা

সেন্টমার্টিনের নিকটবর্তী সাগর থেকে আটক ১০ জন রাখাইনকে পুলিশের কাছে সোপর্দ করেছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে আটক ১০ রাখাইনকে নিয়ে ভিন্ন কথা বলেছেন টেকনাফের শাহপরীরদ্বীপস্থ করিডোরের ব্যবসায়ীরা।

গরু আমদানীকারক ব্যবসায়ী আবু সৈয়দ জানিয়েছেন, বুধবার এরা মিয়ানমার থেকে গরু নিয়ে করিডোরে আসেন। এ সংক্রান্ত কাগজ পত্র দেখানোর পরও এদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এটা হলে মিয়ানমার থেকে গরু আমদানী বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।