৭ মার্চ, ২০২৬ | ২২ ফাল্গুন, ১৪৩২ | ১৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

সেন্টমার্টিন উদ্ধার হওয়া ১১৬ মালয়েশিয়াগামীকে টেকনাফ থানায় সোর্পদ

Teknaf Pic-(A)

কক্সবাজার সেন্টমার্টিন থেকে ১০ কিলোমিটার অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া ১১৬ মালয়েশিয়াগামীকে টেকনাফ থানায় সোর্পদ করেছে কোস্টগার্ড। ১২ মে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় তাদেরকে উদ্ধার করা হয় সেন্টমার্টিন সাগর থেকে। পরে গতকাল ১৩ মে সকালে তাদেরকে টেকনাফ থানায় সোর্পদ করে কোস্গার্ড।
সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. বিগসন চৌধুরী জানান, স্থানীয় জেলে ও বিভিন্ন সুত্রে ওই ভাসমান ট্রলারটির খবর পায় কোস্টগার্ড। এসব যাত্রীদের উদ্ধারে মঙ্গলবার দুপুরের দিকে রওয়ানা দেয় কোস্টগার্ড’র উদ্ধারকারী দল। বিকেল ৫টা নাগাদ সেখানে পৌঁছে তারা। বিগসন চৌধুরী আরও জানান, ট্রলারে থাকা যাত্রীরা জানিয়েছে ট্রলারের ইঞ্জিন বিকল হওয়ার ট্রলারের নাবিকরা ছোট নৌকা নিয়ে পালিয়ে গেছে। এদিকে উদ্ধারকৃত মালয়েশিয়াগামী ১১৬ জনকে টেকনাফ থানায় সোর্পদ করা হয়েছে। টেকনাফ থানা পুলিশ জানায়, উদ্ধার হওয়া যাত্ররী মাগুরা, নরসিংদী, ময়মনসিংহ, চট্টগ্রাম, বগুড়া, কক্সবাজার, ফরিদপুর, বান্দরবন, সিরাজগঞ্জ, জামালপুর, সুনামগঞ্জ, পটুয়াখালী, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, বি-বাড়িয়া এবং বগুড়া জেলার বাসিন্দা।
চট্টগ্রাম থেকে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশে ট্রলারে করে রওয়ানা দেয় তারা। কোস্টগার্ডের গণসংযোগ কর্মকর্তা লে. কমান্ডার দুরুল হুদা জানান, উদ্ধার হওয়া মালেয়শিয়াগামীদের খাদ্য সামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।