৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩ | ১৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

সেন্টমার্টিনে ৬০০ পরিবারের মাঝে বিনামূল্যে ১০ টাকার চাল বিতরন করলেন এমপি বদি

received_1832062970385269
টেকনাফের সেন্টমার্টিনে ৬০০ হতদরিদ্র পরিবারের মাঝে ১০ টাকার চাল বিনামূল্যে বিতরন করেছেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি। এসময় তিনি নিজ তহবিল থেকে ৬০০ পরিবারের চালের দাম পরিশোধ করেন। শনিবার সকাল ১১ টায় সেন্টমার্টিন ইউপির চেয়ারম্যান নুর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই চাউল বিতরনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউল আলম, উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ।
পরে এমপি বদির কারামুক্তিতে সংবর্ধনা দেওয়া হয়। এসময় এমপি বদি বলেন, দুদকের দায়ের করা মামলায় দুদক দুর্নীতির কোন প্রমান করতে পারেনি। তবুও আমাকে সম্পদের তথ্য গরমিলের অভিযুক্ত করে কারাগারে প্রেরন করা হয়েছে। কিন্তু জনগন আমাকে ভালোবাসে আর তাদের দোয়ায় আমি ফিরে এসেছি। ইনশাল্লাহ উচ্চ আদালত থেকে আমি নির্দোষ প্রমানিত হব।
received_1832065260385040
তিনি আরো বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনারর হাতকে শক্তিশালী করার মাধ্যমে আগামী নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে কাক করতে হবে। আগামী ২ বছরের মধ্যে উখিয়া-টেকনাফের বাকি উন্নয়ন সম্পন্ন করা হবে। এসময় তিনি বাংলাদেশে পর্যটকদের অন্যতম আকর্ষন সেন্টমার্টিনকে আরো সুন্দর করে সাজাতে সংসদের আগামী অধিবেশনে প্রস্তাব তুলে ধরবেন বলেও জানান।
picsart_1480203928534
সভায় আরো বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি শফিক মিয়া, আওয়ামীলীগ নেতা জহির হোসেন এম.এ, টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান শাজাহান মিয়া, সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, সেন্টমার্টিন ইউপির প্যানেল চেয়ারম্যানে অাবদুর রহমান প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।