৮ মার্চ, ২০২৬ | ২৩ ফাল্গুন, ১৪৩২ | ১৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

সেন্টমার্টিনে সাগরে ৩ লাখ পিস ইয়াবা

বিশেষ প্রতিবেদক:

টেকনাফের সেন্টমার্টিন সীমানার সাগরে অভিযান চালিয়ে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ অভিযান চালানো হয়।

কোস্টগার্ড সূত্র জানায়, মিয়ানমার থেকে ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পূর্বজোনের সেন্টমার্টিন সিজি স্টেশন কমান্ডার লে. ফয়সাল বিন রশিদ টহল দল নিয়ে সাগরের অদূরে অভিযানে যান। কিছুক্ষণ পর ৪-৫টি মাছ ধরার ইঞ্জিনচালিত নৌকা আসতে দেখে থামানোর জন্য বললে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাদের ধাওয়া করলে কয়েকটি বস্তা পানিতে ফেলে পালিয়ে যায়।

পরে সাগরের পানিতে তল্লাশি চালিয়ে বস্তাগুলো উদ্ধার করে সিজি স্টেশনে এনে গণনা করে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। পরবর্তী কার্যক্রম শেষে এগুলো সংশ্লিষ্ট দফতরে জমা দেয়ার প্রস্তুতি চলছে বলে জানায় সূত্রটি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।