মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

সেন্টমার্টিনে আবাসিক হোটেলে কিশোরীকে ধর্ষণ, আটক ২

শেয়ার করুন

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের একটি আবাসিক হোটেলে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় সেন্টমার্টিন দ্বীপের ফ্যান্টাসি নামে আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হোটেল থেকে মো. ইমরান ও রবি আলম ওরফে হাসু নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

ধর্ষণের শিকার কিশোরী সেন্টমার্টিন দ্বীপের ডেইলপাড়ার বাসিন্দা।

তিনি এখন পুলিশ হেফাজতে রয়েছেন।
সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির এএসআই আজমীর ইলাহী বলেন, কিছু লোক রাতে একজন কিশোরীকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসেন। বিষয়টি শুনে হোটেল থেকে অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওই কিশোরীর অভিযোগ, রাস্তা থেকে তাকে কৌশলে ডেকে হোটেলের সীমানা প্রাচীরের ভেতরে নিয়ে ধর্ষণ করা হয়। ধর্ষণ শেষে আটকে রেখে মুখে কাপড় বেঁধে একটি ড্রামে ঢুকিয়ে হত্যার চেষ্টা করলে সে চিৎকার করে। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন।

শেয়ার করুন